কাদামাটিতে সড়ক সংস্কার: তাড়াশের কাটাগাড়ী সড়কে ঠিকাদারি অনিয়মের অভিযোগ

লেখক: Arisha Eme
প্রকাশ: ৩ মাস আগে
কাদামাটিতে সড়ক সংস্কার! তাড়াশের কাটাগাড়ী সড়কে ঠিকাদারি অনিয়মের অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাটাগাড়ী আঞ্চলিক সড়ক মেরামত কাজে চরম অনিয়মের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। তাদের দাবি, ঠিকাদার চুক্তি উপেক্ষা করে অতি নিম্নমানের ইটের খোয়া ও বালু দিয়ে সাব-বেজ তৈরি করছেন। সড়কের দুই পাশে তিন ফিট প্রশস্ত সোল্ডার করার কথা থাকলেও খাল থেকে তোলা কাদামাটি ব্যবহার করে সরু করে সোল্ডার দেওয়া হচ্ছে।

এ বিষয়ে এলাকাবাসী জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্র জানায়, প্রায় ২০ কোটি টাকার প্রকল্পটি পেয়েছে চট্টগ্রামের মো. ইউনুস এন্ড ব্রাদার্স, যেখানে সাব-ঠিকাদার হিসেবে কাজ করছেন মির্জা সাইফুল ও মাহবুব চৌধুরী।

সরেজমিনে কাদামাটি ও নিম্নমানের খোয়া ব্যবহারের সত্যতা পাওয়া গেছে। উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. ওয়াহাব মনির অনিয়মের বিষয়টি স্বীকার করে বলেন, স্পেসিফিকেশন বহির্ভূত সামগ্রী ব্যবহার করা হচ্ছে।

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম জানান, অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে জেলা প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।

  • কাদামাটিতে সড়ক সংস্কার! তাড়াশের কাটাগাড়ী সড়কে ঠিকাদারি অনিয়মের অভিযোগ