ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েই গণভোট সফল করতে হবে—আলী রীয়াজ

লেখক: Arisha Eme
প্রকাশ: ৩ মাস আগে
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েই গণভোট সফল করতে হবে’—আলী রীয়াজ

ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন গণভোট সফল করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, ‘একাত্তরের ধারাবাহিকতায় ২০২৪ সালে আমরা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের মোকাবিলা করেছি। এবারও গণভোটের মাধ্যমে সেই ঐক্যকে বাস্তব রূপ দিতে হবে।’

বুধবার (১৪ জানুয়ারি) রংপুরের শহিদ আবু সাঈদ স্টেডিয়ামে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলী রীয়াজ বলেন, জুলাই গণঅভ্যুত্থান থেকেই সংস্কারের সবচেয়ে বড় ম্যান্ডেট এসেছে এবং গণভোটে ‘হ্যাঁ’ বলার মধ্য দিয়েই সেই ম্যান্ডেটের পূর্ণতা সম্ভব। তিনি শহিদ আবু সাঈদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, ন্যায়ের পক্ষে থাকলে বিজয় অনিবার্য।

সম্মেলনে বিশেষ অতিথি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার বলেন, গণভোট কোনো একক দলের এজেন্ডা নয়; বরং সব রাজনৈতিক দল, আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞদের সম্মিলিত উদ্যোগে জুলাই সনদ প্রণীত হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় গণভোট একটি বড় সুযোগ, যার মাধ্যমে মানুষের হক ও ইনসাফ নিশ্চিত করা সম্ভব। এ সময় আলেম সমাজের প্রতিনিধিরাও গণভোটের পক্ষে তাদের সমর্থন ও সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

  • ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েই গণভোট সফল করতে হবে’—আলী রীয়াজ