কালিকচ্ছে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

কালিকচ্ছে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
কালিকচ্ছে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগদান করেছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী। এ সময় বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নবাগতদের বরণ করে নেওয়া হয়। সোমবার (২/২/২৬)বিকেলে সরাইল উপজেলার কালিকচ্ছ  লস্কর বাড়ি মোড়ে আয়োজিত যোগদান অনুষ্ঠানে কালিকচ্ছ ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অরবিন্দ দত্ত, সাবেক সভাপতি কাছু মিয়া ও সাংগঠনিক সম্পাদক পরিমল দেবনাথের নেতৃত্বে ওয়ার্ড কমিটির অর্ধ শতাধিক  নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন।

আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে কেন যোগদান করলেন এমন প্রশ্নের জবাবে অরবিন্দু বলেন   বর্তমান দেশের প্রেক্ষাপটে আমাদের বাঁচতে হবে। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু’র হাত ধরে বিএনপিতে যোগ দিয়েছি।”

যোগদান অনুষ্ঠানে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আনিছুর রহমান মঞ্জু এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন। কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ