কিসের জন্য বদলে গেলেন আলিয়া ।

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বলিউড নায়িকা আলিয়া ভাটের সঙ্গে রণবীর কাপুর ২০২২ সালের এপ্রিলে সঙ্গে সংসার জীবন শুরু করেছিলেন। এরপর পার হয়েছে দীর্ঘ সময়। আলিয়ার কোলে এসেছে ফুটফুটে কন্যা রাহা।

 

সদ্য মেয়ের ১ বছরের জন্মদিন পালন করলেন আলিয়া-রণবীর। অভিনেতা এখন পুরোদস্তুর বাবা হয়ে উঠেছেন। যতবারই প্রকাশ্যে দেখা গেছে রাহাকে, সে প্রায় অধিকাংশ সময়ই বাবার কোলে।

 

বিজ্ঞাপন

 

অন্যদিকে আলিয়াও মাতৃত্বের যাত্রা শুরু করেছেন। মেয়ে রাহার জন্মের পর নাকি অনেকটা বদলে গেছেন তিনি। সেই পরিবর্তন নিজের মধ্যে লক্ষ্য করতে পারছেন এ নায়িকা।

 

আলিয়া যে বিশ্বমানের অভিনেত্রী, তা ভালো করেই জানেন রণবীর। তাই পেশাদার অভিনেত্রী হিসেবে আলিয়াকে আরও এগিয়ে যাওয়ার উৎসাহ দেন। সন্তানের জন্মের পর কিছুটা সময় বিরতি নিয়েছিলেন রণবীর-ঘরনি।

 

 

বিজ্ঞাপন

তবে তাড়াতাড়ি যাতে কাজে ফিরতে পারেন, সে ব্যাপারে সবরকমভাবে পাশে রয়েছেন রণবীর। মেয়ে জন্মের পর স্বামী-স্ত্রী একটি বিষয়ে এককাট্টা। আলিয়া বলেন, ‘মেয়ের জন্মের পরই আমার একটা সিদ্ধান্তে আসি যে, মেয়েকে একা ছাড়ব না কখনো। রাহাকে কখনো আমি দেখব, কখনো রণবীর। যার যখন কাজ থাকবে, অন্যজন ছুটি নিয়ে আমরা সন্তানের কাছে থাকব।’

 

আলিয়া আরও বলেন, ‘এভাবেই পরিকল্পনা করে রেখেছি। আমিও তো ভালো মা হতে চাই! তবে রাহার জন্মের পর থেকে সারাক্ষণ দুশ্চিন্তা হয়। যা-ই করি, মনে হয়, আমার সন্তানের এতে ভালো হবে তো। তবে শেষে এ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, ওকে আমরা আমাদের সেরাটা দেব। বাকিটা ঈশ্বরের উপর।’

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ