কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মর‌দেহ

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মর‌দেহ
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মর‌দেহ
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধিঃ কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নে‌মে ডু‌বে নিখোঁজ ইব্রা‌হিম ও ইমরান হো‌সেন না‌মে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ক‌রে‌ছেন স্থানীয়রা। সোমবার (১২‌ মে) সকাল ৭টার দি‌কে উপ‌জেলার হা‌তিয়া ইউনিয়‌নের পা‌লের ঘাট এলাকা থে‌কে তা‌দের মর‌দেহ উদ্ধার করা হয়।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি)‌ জিল্লুর রহমান। জানা গে‌ছে, শিশু ইব্রা‌হিম আলী (১২) ও ইমরান হো‌সেন (৮)আপন দুই ভাই। গত শ‌নিবার (১০ মে) বেলা ৩টার দি‌কে উপ‌জেলার বুড়াবু‌ড়ি ইউনিয়‌নের চর জলাঙ্গারকু‌ঠি গ্রা‌মে ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নে‌মে ডু‌বে যায় তারা। খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভি‌সের ডুবু‌রি দল এবং স্থানীয়‌দের সহায়তায় অ‌নেক খোঁজাখুঁ‌জি ক‌রেও তাদের সন্ধান পাওয়া যায়‌নি। প‌রে আজ সোমবার সকা‌লে ঘটনাস্থল থে‌কে তিন কি‌লো‌মিটার ভা‌টি‌তে হা‌তিয়া ইউনিয়‌নের পা‌লের ঘাট এলাকায় দুই ভাই‌য়ের মর‌দেহ ভাস‌তে দে‌খে উদ্ধার ক‌রে স্থানীয়রা।

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মর‌দেহ

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি)‌ জিল্লুর রহমান জানান, ঘটনাস্থ‌লে পুলিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ