কুড়িগ্রামে আওয়ামী লীগের নিষিদ্ধদের দাবিতে ছাত্রদের বিক্ষোভ সমাবেশ সড়ক অবরোধ

কুড়িগ্রামে আওয়ামী লীগের নিষিদ্ধদের দাবিতে ছাত্রদের বিক্ষোভ সমাবেশ সড়ক অবরোধ
কুড়িগ্রামে আওয়ামী লীগের নিষিদ্ধদের দাবিতে ছাত্রদের বিক্ষোভ সমাবেশ সড়ক অবরোধ
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

কুড়িগ্রাম প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় উওরের জেলা কুড়িগ্রামেও আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও সড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা শাখা।
এসময় বিভিন্ন উপজেলা থেকে আন্দোলনে যোগ দেয় ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার ( ৯ মে) রাত ৮ টায় কুড়িগ্রাম কলেজ মোড় থেকে একটি মিছিল বের হয়ে, শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে জেলা শহরের শাপলা চত্বরে এসে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করে। আন্দোলন কারীরা আওয়ামীলীগ নিষিদ্ধ না হয়ওা পযর্ন্ত অবস্থান চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।

এ সময় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আব্দুল আজিজ নাহিদ, সদস্য সচিব ফয়সাল আহমেদ যুগ্ম সদস্য সচিব তারেক আহমেদ মজলিশ, সংগঠক আলমগীর হোসেন, জেলা মুখ্য সংগঠক সাদিকুল ইসলাম প্রমুখ।সমাবেশে নো মোর আওয়ামী লীগ, নো মোর হাসিনা বলে প্রতিবাদ জানানো হয়।

কুড়িগ্রামে আওয়ামী লীগের নিষিদ্ধদের দাবিতে ছাত্রদের বিক্ষোভ সমাবেশ সড়ক অবরোধ

এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছালীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন ও কঠোর কর্মসূচির ডাক দেবেন বলে জানান ছাত্ররা এদিকে অবস্থান ও সড়ক অবরোধের ফলে জেলা শহর অচল হয়ে পড়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ