কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে সাবেক বিজিবি সদস্যের মৃত্যু

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

কুড়িগ্রাম প্রতিনিধি,কুড়িগ্রামের উলিপুরে চলন্ত ট্রেনে কাটা পরে মোস্তাফিজুর রহমান মজনু (৬৫) নামে এক সাবেক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে।

আজ রবিবার (০১ জুন) বেলা তিনটার দি‌কে পৌরসভার হায়াৎখাঁ গা‌বেরতল এলাকায় এ ঘটনা ঘটে। তি‌নি‌ উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারি এলাকার মৃত আব্দুল জলিলের পুত্র।
স্থানীয়রা জানান, র‌বিবার বেলা তিনটার দি‌কে চিলমারীর রমনা ‌থে‌কে পার্বতীপুরগামী লোকাল ট্রেন‌টি উলিপুর রেল স্টেশন ছেড়ে পৌরসভার হায়াৎখাঁ গা‌বেরতল এলাকায় পৌঁ‌ছি‌লে রেললাইন ধ‌রে হাঁটার সময় ট্রেনে কাটা প‌ড়ে ঘটনাস্থ‌লেই মোস্তাফিজার রহমানের মৃত‌্যু হয়। ট্রেন আসার আগে থে‌কেই তি‌নি লাইনের ওপর ব‌সে ছি‌লেন। তার হা‌তে ওষু‌ধের প্রেস‌ক্রিপশন ছিল। তা‌কে কিছুটা বিমর্ষ দেখা যায়।
নিহতের ছোট ভাই স্কুল শিক্ষক মিজানুর রহমান জানান, বড় ভাই ‌মোস্তা‌ফিজুর রহমান তৎকালীন বিডিআরে চাক‌রি কর‌ছি‌লেন। মাত্র ৯ বছর চাকরি ক‌রে অবসরে যান তি‌নি। এরপর থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন। গত সপ্তাহে তাকে ডাক্তার দেখানো হয়েছে। আজ সকালে হাতে প্রেসক্রিপশন নিয়ে বাড়ি থেকে বের হন। বেলা তিনটার পর খবর পাই তি‌নি ট্রেনে কাটা প‌ড়ে মারা গে‌ছেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়‌টি রেলও‌য়ে কর্তৃপক্ষ‌কে অবগত করা হ‌য়ে‌ছে।
এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানার ডিউটি অফিসার আলতাব হোসেন জানান, রমনা-পার্বতীপুর লোকাল ট্রেনে কাঁটা পরে এক ব্যক্তি নিহত হয়েছেন। খবর পেয়ে
ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ