নাসিরনগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি নেতা শফিকুল ইসলাম

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় নাসিরনগর প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি বলেন, দলের হাইকমান্ড যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ আমাকে নির্বাচিত করে, তাহলে নাসিরনগরকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করবো। আমার জন্মভূমিতে উন্নয়নের ছোঁয়া লাগিয়ে নাসিরনগরকে সারা দেশে পরিচিত করবো।

সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অবস্থান এবং জনসচেতনতামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আছমত আলী, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, সাংবাদিক কুমার প্রদীপ, চন্দন দেব (দৈনিক বাংলা বাজার), আব্দুল কাদের সেন্টু (দৈনিক দিনকাল), পনি চৌধুরী (দৈনিক আমার দেশ), খ ম জায়েদ, সুমন গোপ (দৈনিক সময়ের কণ্ঠ), তাকিউল ইসলাম (দৈনিক জবাবদিহি), সাইফুল ইসলাম (চেতনায় বাংলাদেশ), ইয়াছিন চৌধুরী (পথিক টিভি), আব্দুল আল মামুন (দৈনিক ঢাকা প্রতিদিন), রাকিব চৌধুরী (সংবাদ দিগন্ত) ও তোফাজ্জল মিয়া (স্বদেশ প্রতিদিন)।

এছাড়াও সভায় উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ