কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

কুড়িগ্রাম প্রতিনিধি,কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের রাজারঘাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল চন্দ্র (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩ জুন ২০২৫) সকাল ১১টার দিকে। নিহত দুলাল চন্দ্র ওই এলাকার সচীন চন্দ্রের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিজ জমিতে ধান চাষের জন্য সেচ দিতে গিয়ে বিদ্যুতিক মোটরের সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন দুলাল। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে।”

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ