কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখলেন সৈয়দা মাফুজা আক্তার

ব্রাহ্মণবাড়িয়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাছিহাতা গ্রুপের চেয়ারম্যান সৈয়দা মাফুজা আক্তার, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য মহোদয়ের সহধর্মিণী।
35003
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

তাসলিমা সারমিন : ব্রাহ্মণবাড়িয়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাছিহাতা গ্রুপের চেয়ারম্যান সৈয়দা মাফুজা আক্তার, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য মহোদয়ের সহধর্মিণী।

বক্তব্যে তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের পড়াশোনার প্রতি যত্নশীল হওয়ার এবং তাদের মেধা ও প্রতিভা বিকাশে সহযোগিতা করার আহ্বান জানান।

তিনি বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। সুশিক্ষা ও নৈতিকতার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ