— বিজ্ঞাপন —

সাইবার অপরাধ দমনে ডিবির তৎপরতা: ডা. শফিকুর রহমানের এক্স হ্যাকিংয়ে সংশ্লিষ্ট ব্যক্তি আটক

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকিং: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক, ন্যায়বিচারের আশা ডা. শফিকুর রহমানের
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকিং: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক, ন্যায়বিচারের আশা ডা. শফিকুর রহমানের
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফাইড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করায় সন্তোষ প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ডা. শফিকুর রহমান।

পোস্টে তিনি জানান, হ্যাকিংয়ের সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করায় তিনি এখন ন্যায়বিচারের প্রত্যাশায় রয়েছেন। একই সঙ্গে দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং আসন্ন নির্বাচন সুষ্ঠু করার স্বার্থে এ ধরনের আইনি পদক্ষেপ অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান তার পোস্টে লেখেন, “আলহামদুলিল্লাহ, আমার ভেরিফাইড এক্স আইডি (টুইটার), যেখান থেকে হ্যাক হয়েছিল, সেই সংশ্লিষ্ট ব্যক্তিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে। আমি আশা করি, এখন ন্যায়বিচারটাও পাব এবং তা খুবই প্রয়োজন। দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করার পক্ষে এ ধরনের আইনি উদ্যোগের কোনো বিকল্প নেই। শাস্তি নিশ্চিত হলে অনেকেই সাবধান হয়ে যাবে। আশা করি, এখান থেকে অনেকেরই শিক্ষা হবে। অপেক্ষায় রইলাম, আইনের বাস্তব প্রয়োগ দেখার জন্য। অতি অল্প সময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ।”

— বিজ্ঞাপন —

এর আগে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাকিংয়ের অভিযোগে মোহাম্মদ ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। অভিযানের সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। এসব ডিভাইস থেকে হ্যাকিং সংক্রান্ত তথ্য ও প্রমাণ যাচাই করা হচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত শনিবার রাতে ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীদের নিয়ে একটি আপত্তিকর পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে তীব্র আলোচনা শুরু হলে জামায়াতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে জানানো হয়, অ্যাকাউন্টটি হ্যাক করে আমিরের নামে মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা হয়েছে। এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ।

 

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗