স্টাফ রিপোর্টার তাসলিমা সারমিন : ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইফুজা আক্তার, চেয়ারম্যান, মাইফুজা গ্রুপ। প্রধান বক্তা ছিলেন মাহমুদা জাহান, উপজেলা নির্বাহী অফিসার, ব্রাহ্মণবাড়িয়া সদর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাহাঙ্গীর আলম, জেলা শিক্ষা অফিসার, ব্রাহ্মণবাড়িয়া এবং মো. শামসুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ব্রাহ্মণবাড়িয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. রাশেদ কবির আখন্দ, প্রধান শিক্ষক, ব্রাহ্মণবাড়িয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা। পরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও সংবর্ধনা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
আপনার জন্য
সম্পর্কিত বিষয়ের ওপর ভিত্তি করে নির্বাচিত
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
কুড়িগ্রাম সীমান্তে হত্যাকান্ডের শিকার ফেলানী পরিবার পেল সরকারের দেয়া ঈদ উপহার
বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, রহস্য নিরসনে তদন্ত শুরু
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।