রৌমারীতে রেকর্ড ২২ হাজার ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

রৌমারীতে রেকর্ড ২২ হাজার ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার
রৌমারীতে রেকর্ড ২২ হাজার ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে ২২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩০ জুন ২০২৫) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশের একটি দল রৌমারী সদর ইউনিয়নের চর নতুন বন্দর এলাকায় বিশেষ অভিযান চালায়। সকাল ৭টা ৪৫ মিনিটে অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নিজ বাড়ি থেকে মো. রফিক হোসেন (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে ।

মো. রফিকুল ইসলাম চর নতুন বন্দর, রৌমারীর মো. আনোয়ার হোসেনের ছেলে। ২টি মোবাইল ফোন, ২২ হাজার ১০০ ইয়াবা সহ আটক করে পুলিশ, উদ্ধারকৃত আলামতসমূহ স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। গ্রেফতারকৃত রফিক হোসেন এর বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।

১। এফআইআর নং-৯, তারিখ: ৭ ফেব্রুয়ারি ২০২৩; ধারা: ৩৬(১) সারণির ১০(গ)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮; চার্জশীট নং: ৩১।
২। এফআইআর নং-১১/৭১, তারিখ: ২৬ মে ২০২১; ধারা: ৩৬(১) সারণির ১০(ক)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮।

রৌমারী থানায় নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ডিবি’র অফিসার ইনচার্জ মো. বজলার রহমান জানান, “রৌমারীতে কুখ্যাত মাদক কারবারি রফিক হোসেনকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে। জেলা পুলিশ মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে, এ ধরনের অভিযান চলমান থাকবে।”

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ