কৃষকের গলাকাটা মরদেহ পড়েছিল সড়কের পাশে

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

চুয়াডাঙ্গা সদর উপজেলায় সড়কের পাশে থেকে আব্দুর রাজ্জাক নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার কালিভান্ডারদহ পীরতলায় মাঠে সড়কের পাশে থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়।নিহত আব্দুর রাজ্জাক ওরফে রাজাই (৫০) সদর উপজেলার সুবদিয়া গ্রামের মো. দেছের আলীর ছেলে। তিনি কৃষিকাজ করতেন।

এলাকাবাসী জানান, সকালে মাঠে কাজ করতে গিয়ে কৃষকরা আব্দুর রাজ্জাকের মরদেহ দেখে পুলিশে খবর দেন।এরপর পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে তার নাম ও পরিচয় শনাক্ত হয়।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ