নির্বাচনী সফরে সিলেট-হবিগঞ্জে জামায়াত আমির, আজ আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা

লেখক: Arisha Eme
প্রকাশ: ২ মাস আগে
নির্বাচনী সফরে সিলেট-হবিগঞ্জে জামায়াত আমির, আজ আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা

নির্বাচনী সফরের অংশ হিসেবে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার সকাল ১০টায় তিনি হবিগঞ্জের ঐতিহাসিক নিউফিল্ড মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। এরপর বিকেল ৩টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।

সময়স্বল্পতার কারণে সুনামগঞ্জের জনসভা বাতিল করা হয়েছে। তবে এদিন সিলেটের ৬টি ও সুনামগঞ্জের ৪টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে।

সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম জানান, জনসভা বিকেল সাড়ে ৪টার মধ্যে শেষ হবে এবং জামায়াত আমির হেলিকপ্টারে সিলেট জেলা স্টেডিয়ামে অবতরণ করবেন। জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে, লক্ষাধিক মানুষের সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকেরা।

  • আজ আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা
  • নির্বাচনী সফরে সিলেট-হবিগঞ্জে জামায়াত আমির