কৃষকের ছদ্মবেশে পলাতক আসামি গ্রেফতার, শিবগঞ্জ থানার এসআই পিয়ারুল ইসলামের অভিযান

কৃষকের ছদ্মবেশে পলাতক আসামি গ্রেফতার,
কৃষকের ছদ্মবেশে পলাতক আসামি গ্রেফতার,
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। কৃষকের ছদ্মবেশে এলাকায় আত্মগোপনে থাকলেও শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামির নাম মোঃ শাহ আলম। তিনি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপর চাকপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ শফিকুল আলম।

শিবগঞ্জ থানা পুলিশ জানায়, শাহ আলমের বিরুদ্ধে আদালত থেকে মোট ০৫টি জিআর (GR) ওয়ারেন্ট জারি ছিল। এর মধ্যে ০৪টি জিআর ওয়ারেন্ট এবং ০১টি জিআর সাজা পরোয়ানা রয়েছে। সবগুলো মামলাই মাদক সংক্রান্ত মামলা বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন কৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন এবং কৃষকের ছদ্মবেশে এলাকায় অবস্থান করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শিবগঞ্জ থানার চৌকস অফিসার এসআই পিয়ারুল ইসলাম (পিপিএম) তাকে গ্রেফতার করতে সক্ষম হন। পরে তাকে থানায় নিয়ে আসা হয় এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে শিবগঞ্জ থানা পুলিশ জানায়, মাদক সংক্রান্ত অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ