কোন যোগ্যতায় নাহিদ ইসলাম বিটিভিতে ভাষণ দেবেন-অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে প্রশ্ন তুললেন জাহেদ উর রহমান

কোন যোগ্যতায় নাহিদ ইসলাম বিটিভিতে ভাষণ দেবেন?”—অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে প্রশ্ন তুললেন জাহেদ উর রহমান
কোন যোগ্যতায় নাহিদ ইসলাম বিটিভিতে ভাষণ দেবেন?”—অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে প্রশ্ন তুললেন জাহেদ উর রহমান
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ঠিক কোন যোগ্যতায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সুযোগ পাচ্ছেন—তা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তকে পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিকভাবে বিতর্কিত বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় ডা. জাহেদ উর রহমান বলেন, জাতীয় নির্বাচনের আগে সাধারণত প্রতিদ্বন্দ্বী জোটগুলোর প্রধান নেতারাই জাতির উদ্দেশে ভাষণ দিয়ে থাকেন—এটাই দেশের রাজনৈতিক রেওয়াজ। অতীতে যখন নির্বাচন হতো, তখন আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রধান নেতারাই বিটিভিতে ভাষণ দিতেন, যাতে তা সারা দেশের মানুষের কাছে পৌঁছায়।

তিনি জানান, ইতোমধ্যে জানা গেছে বিএনপি নেতা তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ৯ তারিখ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তবে এর পাশাপাশি নাহিদ ইসলামকেও ভাষণ দেওয়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নাহিদ ইসলাম ভাষণ দেবেন, যদিও এখনো তার সময়সূচি চূড়ান্ত হয়নি।

এ প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, “আসল প্রশ্ন হচ্ছে—নাহিদ ইসলাম কিভাবে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার যোগ্য হয়ে উঠলেন? আমরা জানি, এনসিপি এখন জামায়াত জোটের অংশ। সেই জোটের প্রধান নেতা যখন ভাষণ দিচ্ছেন, তখন আলাদা করে আরেকজনকে একই সুযোগ দেওয়ার কোনো রেওয়াজ বা যৌক্তিকতা নেই।”

সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসের আশপাশের ‘স্টুডেন্ট’ গ্রুপের প্রতি একটি স্পষ্ট পক্ষপাত দেখা যাচ্ছে। আগেও বিভিন্ন রাজনৈতিক বৈঠকে তিনটি প্রধান দলের সঙ্গে এনসিপিকে ডাকা হতো, যা নিয়ে তখন থেকেই প্রশ্ন ছিল। তবে তখন এনসিপি নিজেদের একটি স্বাধীন অবস্থান বজায় রাখার চেষ্টা করছিল বলে বিষয়টি কিছুটা এড়িয়ে যাওয়া হয়েছিল।

ডা. জাহেদ উর রহমান আরও বলেন, “এখন এনসিপি আর কোনো স্বাধীন দল নয়। সুতরাং এখন তাদের আলাদা করে এই সুবিধা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি ভেবেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়ে অন্তত এই জায়গায় এতটা পক্ষপাত দেখাবেন না।”

তিনি মনে করেন, ড. ইউনূস এমন একটি দায়িত্বশীল অবস্থানে আছেন, যেখানে সবার প্রতি সমান দৃষ্টিভঙ্গি থাকা জরুরি। একটি নির্দিষ্ট দলকে বিশেষ সুবিধা দিলে সরকারের নিরপেক্ষতা নিয়ে আরও বেশি প্রশ্ন তৈরি হবে।

সবশেষে তিনি বলেন, “সরকারকে এখনই থামতে হবে। আমি মনে করি, নাহিদ ইসলামকে কোনোভাবেই বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সুযোগ দেওয়া উচিত নয়।”

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ