— বিজ্ঞাপন —

কোর্ট রোড ব্যবসায়ী কমিটির নতুন কমিটি গঠন, সভাপতি নজরুল ও সম্পাদক স্বপন

কোর্ট রোড ব্যবসায়ী কমিটির নতুন কমিটি গঠন, সভাপতি নজরুল ও সম্পাদক স্বপন
কোর্ট রোড ব্যবসায়ী কমিটির নতুন কমিটি গঠন, সভাপতি নজরুল ও সম্পাদক স্বপন
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার কোর্ট রোড ব্যবসায়ী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে আগের কমিটি বিলুপ্ত করে হাজী নজরুল ইসলামকে সভাপতি ও নূরে আলম স্বপনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় কোর্ট রোডের পিয়ারা মিয়া টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। শামীম আহমেদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি হাজী নজরুল ইসলাম। সভার শুরুতে প্রয়াত ব্যবসায়ীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় কোর্ট রোডের বিভিন্ন সমস্যা ও ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ফুটপাত দখলমুক্ত ও হকারমুক্ত পরিবেশ নিশ্চিত করা, যানজট নিরসন, ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা জোরদার, সুপেয় পানির ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং পুরো কোর্ট রোড সিসিটিভি ক্যামেরার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন ব্যবসায়ীরা।

— বিজ্ঞাপন —

নবনির্বাচিত সভাপতি হাজী নজরুল ইসলাম বলেন, আগামীকাল থেকেই কমিটির সদস্যদের সহযোগিতা নিয়ে ফুটপাত দখলমুক্ত ও হকারমুক্ত করার কার্যক্রম শুরু করা হবে। কোর্ট রোডের ব্যবসায়ী ও ক্রেতাদের স্বার্থে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।

সাধারণ সম্পাদক নূরে আলম স্বপন বলেন, কোর্ট রোড শহরের একটি গুরুত্বপূর্ণ ও সুনামধন্য ব্যবসায়িক এলাকা। ব্যবসায়ীদের আন্তরিকতা ও সহযোগিতায় এতদিন যেভাবে কমিটি পরিচালিত হয়েছে, সেই ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে। পাশাপাশি ক্রেতা ও বিক্রেতা উভয়ের সুযোগ-সুবিধা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

নতুন কমিটি কোর্ট রোডের ব্যবসায়িক পরিবেশ আরও সুন্দর, নিরাপদ ও সুশৃঙ্খল করতে কার্যকর ভূমিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করেন ব্যবসায়ীরা।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗