খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

পেশাদার খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেছেন, খেলোয়াড়দের পরিচয় হবে দেশের প্রতিনিধি হিসেবে, কোনো রাজনৈতিক পক্ষের নয়—এটাই হওয়া উচিত তাদের মূল লক্ষ্য।

সোমবার (৩০ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়া কার্ড ও ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে ভার্চুয়ালি ল্যাপটপের মাধ্যমে উদ্বোধনের সঙ্গে সঙ্গেই সোনালী ব্যাংক-এর অনলাইন ব্যবস্থায় ১২৯ জন ক্রীড়াবিদের মোবাইলে এক লাখ টাকা করে ভাতা পৌঁছে দেওয়া হয় এবং তাদের হাতে ক্রীড়া কার্ড তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, খেলোয়াড়দের উচিত নিজেদের প্রতিভা ও নৈপুণ্যের মাধ্যমে দেশের সম্মান বৃদ্ধি করা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করা। দেশপ্রেম, একাগ্রতা ও দলগত চেতনা থাকলে সাফল্য অর্জন কঠিন নয় বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, খেলাধুলা এখন একটি স্বীকৃত পেশা হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। অন্যান্য পেশার মতো ক্রীড়াঙ্গনকেও সরকার সমান গুরুত্ব দিচ্ছে। খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেন, পরাজয়কে ভয় না পেয়ে সেটিকে শিক্ষার অংশ হিসেবে গ্রহণ করতে হবে, কারণ প্রতিটি ব্যর্থতাই ভবিষ্যৎ সাফল্যের পথ তৈরি করে।

অনুষ্ঠানে উপস্থিত খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, সম্মিলিত প্রচেষ্টায় দেশের ক্রীড়াঙ্গন আগামী দিনে আরও এগিয়ে যাবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ