আলমডাঙ্গায় রাতের আঁধারে ৯ হাজার লিটার পেট্রোল-অকটেন জব্দ, আটক ৪

আলমডাঙ্গায় রাতের আঁধারে ৯ হাজার লিটার পেট্রোল-অকটেন জব্দ, আটক ৪
আলমডাঙ্গায় রাতের আঁধারে ৯ হাজার লিটার পেট্রোল-অকটেন জব্দ, আটক ৪
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

 চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গোপনে খালাসের সময় বিপুল পরিমাণ পেট্রোল-অকটেন জব্দ করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) দিবাগত রাতে উপজেলার খাদিমপুর-কয়রাডাঙ্গা মোড় এলাকায় স্থানীয়দের সহায়তায় তেলবাহী একটি ট্যাংকলরি ও ট্রাক্টর আটক করা হয়, যা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সন্দেহজনকভাবে তেল খালাসের সময় এলাকাবাসী একটি ট্রাক্টর আটক করে পুলিশে খবর দেয়। পরে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্যাংকলরি ও ট্রাক্টরের ট্রলি জব্দ করে। এ সময় প্রায় ৯ হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ট্যাংকলরি থেকে ড্রামে তেল ভরার সময় ৮টি ব্যারেলসহ একটি ট্রাক্টরের ট্রলি জব্দ করা হয়। একই সঙ্গে ট্যাংকলরিটিও আটক করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। আটকরা হলেন টিটন আলী (৩৭), আলী হোসেন (৫৩), রায়হান (২৮) ও মোজাম হোসেন (৫০)।

আলমডাঙ্গা থানার ওসি বনি ইসরাইল জানান, জব্দকৃত তেল খোলা বাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অন্য জেলা থেকে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ বলছে, জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ