গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মাদারীপুরে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মাদারীপুরে ইমাম সম্মেলন অনুষ্ঠিত
গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মাদারীপুরে ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

স্টাফ রিপোর্টার : মাদারীপুরে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গণভোটের প্রচার ও ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আশেকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এহতেশামুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদ আহমেদ ও জেলা তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন। এছাড়াও জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবরা সম্মেলনটিতে অংশগ্রহণ করেন।

বক্তারা ইমামদের উদ্দেশে বলেন, মসজিদে ওয়াজ ও বয়ানের সময় কুরআন-হাদিসের আলোকে সমাজের বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরতে হবে। পাশাপাশি গণভোটের বিষয়টি ভালোভাবে পড়ে ও বুঝে সাধারণ মানুষের কাছে ব্যাখ্যা করার আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, ইমামদের বক্তব্য মানুষ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশ্বাস করে ও গুরুত্ব দেয়—তাই এই ক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মেলনটিতে গণভোটে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে সকলকে দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ