গলাচিপায় এক রাতেই ৮ গরু চুরি, আতঙ্কে খামারিরা

গলাচিপায় এক রাতেই ৮ গরু চুরি, আতঙ্কে খামারিরা
গলাচিপায় এক রাতেই ৮ গরু চুরি, আতঙ্কে খামারিরা
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের কোটখালী গ্রামে এক রাতেই দুটি গোয়ালঘর থেকে আটটি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মে) দিবাগত গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোটখালী গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল লতিফ হাওলাদারের ছেলে মোজাম্মেল হাওলাদার দীর্ঘদিন ধরে গরু লালন-পালন করে জীবিকা নির্বাহ করে আসছেন। তার গোয়ালে থাকা আটটি গরুর মধ্যে গভীর রাতে চোরের দল পাঁচটি গরু নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘর ফাঁকা দেখে হতবাক হয়ে পড়েন তিনি।

একই রাতে একই গ্রামের নিতাই চন্দ্র শীলের ছেলে দীপঙ্কর চন্দ্র শীলের গোয়ালঘর থেকেও তিনটি গরু চুরি হয়। তার গোয়ালে থাকা সবগুলো গরুই নিয়ে যায় চোরেরা। সকালে গোয়ালঘরে একটি গরুও না দেখে দিশেহারা হয়ে পড়েন তিনি।

স্থানীয়দের দাবি, চুরি হওয়া আটটি গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা।

এলাকাবাসী জানান, প্রায় এক মাস আগেও একই এলাকায় হুমায়ুন কবির নামে এক কৃষকের ছয়টি গরু চুরি হয়েছিল। তবে এখন পর্যন্ত সেই ঘটনার কোনো রহস্য উদঘাটন হয়নি। ধারাবাহিক চুরির ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয় খামারিরা।

কোটখালী গ্রামের গ্রাম পুলিশ মজিবুর রহমান বলেন, “একটির পর একটি গরু চুরির ঘটনায় কৃষকদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। রাত জেগে পাহারা দিয়েও চোরদের দৌরাত্ম্য ঠেকানো যাচ্ছে না।”

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জিলন সিকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনায় তদন্ত চলছে এবং জড়িত চোরচক্রকে শনাক্তে কাজ করছে পুলিশ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ