গাইবান্ধার গোবিন্দগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ২

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা–রংপুর মহাসড়কে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, উপজেলার বকচর এলাকায় হিমাদ্রি লিমিটেডের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নারী বকচর খা-পাড়া গ্রামের বাসিন্দা সাদেক খানের স্ত্রী রুপিয়া বেগম (৫৫)।

স্থানীয়রা জানান, রুপিয়া বেগম মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রুপিয়া বেগমকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা স্বামী ও স্ত্রী দুজনই গুরুতর আহত হন এবং বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা মহাসড়কে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ এবং নিরাপদ পারাপারের ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ