ভিপি নুরের আসনে বিএনপি নেতা হাসান মামুন বহিষ্কার

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

জিহাদুল ইসলাম জিহাদ. 

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নির্বাচনী এলাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুনকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তবে হাসান মামুন দাবি করেছেন, বহিষ্কারের আগেই তিনি ব্যক্তিগত কারণে বিএনপি থেকে পদত্যাগ করেন। তার ভাষ্য অনুযায়ী, তিনি ২৮ ডিসেম্বর বিএনপির কাছে পদত্যাগপত্র জমা দেন এবং পরদিন ২৯ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।

এ বিষয়ে হাসান মামুন বলেন,

“বিএনপির সিদ্ধান্ত ছিল পূর্বনির্ধারিত। আমি বহিষ্কারের আগেই দল থেকে পদত্যাগ করেছি। এই সময়ে সকল নেতাকর্মীর প্রতি ধৈর্য ধারণ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।”

এদিকে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া এবং পরবর্তী বহিষ্কারের ঘটনায় পটুয়াখালী-৩ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিশ্লেষণ শুরু হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ