গাইবান্ধায় আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর সমাপনী খেলা অনুষ্ঠিত

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় তারুণ্যের উৎসব–২০২৫ উদযাপন উপলক্ষে গাইবান্ধায় জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২২ নভেম্বর বিকেলে জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের আয়োজনে এবং ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা স্টেডিয়াম মাঠে এ ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলা অনুষ্ঠিত হয়।

সমাপনী খেলায় গোবিন্দগঞ্জ সরকারি কলেজ দল ১–০ গোলে পলাশবাড়ী সরকারি কলেজ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পরে খেলা শেষে জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাপনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল মামুন।

আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও সদর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল করিম সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহিদ, জেলা ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মানসহ অংশগ্রহণকারী কলেজগুলোর অধ্যক্ষের প্রতিনিধিরা।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ