গাইবান্ধা জেলার নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক কমিটির পরিচিতি সভা সম্পন্ন

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

গাইবান্ধা জেলার নবগঠিত আহবায়ক কমিটি ও সদস্য সচিবের নির্দেশক্রমে গাইবান্ধা জেলা কমিটির সকল সদস্য ও উপজেলা আহবায়ক, যুগ্ম আহবায়ক, যুগ্ম সমন্বয়কারী ও সদস্যবন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকেলে জেলা শহরের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এই পরিচিতি সভা আয়োজন হয়।

সভায় কমিটির সাংগাঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও দিক নির্দেশনা প্রদান করা হয়।

পরিচিতি সভায় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক মাওলানা শাহ্ মাহফুজ, সদস্য সচিব রাহাদ ইবনে শহীদ, গাইবান্ধা সদর ২ আসনে এনসিপি মনোনীত প্রার্থী জাকিউল ইসলাম সরকার সহ নবনির্মিত আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বার সাবেক প্রতিষ্ঠাতা সদস্য, এনসিপি গাইবান্ধা জেলা এস, এ মতিন সরকার।

সভায় বক্তারা বলেন, কমিটির সাংগাঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও দিক নির্দেশনা প্রদান এবং ফ্যাসিস্টদের শাসনামলে অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড সহ সার্বিক বিষয় তুলে ধরা হয়েছে।

তারা গাইবান্ধার পাঁচটি আসনে জাতীয় নাগরিক পার্টি দুর্গ ফিরিয়ে আনতে কাজ করার আহ্বান জানান।

পরিচিতি সভায় স্থানীয় সাংবাদিক, সুধী সমাজসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

পরিচিতি সভা শেষে একটি মিছিল পাবলিক লাইব্রেরি মিলনায়তন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে এসে শেষ হয়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ