গাজায় বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুমোদন করলো ইসরায়েল

গাজায় বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুমোদন করলো ইসরায়েল
গাজায় বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুমোদন করলো ইসরায়েল
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

গাজায় শান্তিচুক্তির অঙ্গ হিসাবে সব পণবন্দির মুক্তির বিষয়ে ফ্রেমওয়ার্ক বা কাঠামো অনুমোদন করলো নেতানিয়াহু সরকার। সামাজিক মাধ্যমে পোস্ট করে জানানো হয়েছে, মৃত বা বেঁচে থাকা সব বন্দিকে মুক্তি দেওয়া নিয়ে ফ্রেমওয়ার্ক অনুমোদন করেছে মন্ত্রিসভা। হামাসের হাতে এখনো ৪৮ জন ইসরায়েলি বন্দি আছেন, তার মধ্যে ২০ জন বেঁচে আছেন বলে মনে করা হচ্ছে।

চুক্তি অনুযায়ী, হামাস সব বন্দিকে মুক্তি দেবে এবং ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করে নেবে। হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, জার্মানিসহ অনেক দেশ।

অন্যদিকে গাজায় শান্তিচুক্তি যাতে ঠিকভাবে রূপায়ণ করা হয়, সেজন্য দুইশ জন সেনার একটি দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, মিশর, তুরস্ক, আমিরাত, কাতারের সেনাদের নিয়ে গঠিত টাস্ক ফোর্সের অংশ হবে এই মার্কিন সেনা দলটি।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ