— বিজ্ঞাপন —

গাজায় বর্বর ইসরায়েলি হামলার প্রতিবাদে কাঞ্চনপুরে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

কাঞ্চনপুর, ৯ এপ্রিল:বিশ্ব মুসলিম উম্মাহ’র ডাকে সাড়া দিয়ে গাজায় চলমান বর্বর ও নৃশংস ইসরায়েলি হামলার প্রতিবাদে আজ বিকাল ৩টায় কাঞ্চনপুর হাওর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয় এক বিশাল মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল।

মুসলিম উম্মাহ’র চিরশত্রু, মানবতার দুশমন, অবৈধ দখলদার নরপশু ইসরায়েলিদের আগ্রাসনের বিরুদ্ধে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ জেনোসাইড ইন গাজা’, ‘উই আর প্যালেস্টাইন্স’ লেখা প্ল্যাকার্ড ও জ্বালাময়ী স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো কাঞ্চনপুর।

বিক্ষোভ মিছিলটি কাঞ্চনপুর বাজার থেকে শুরু হয়ে পুরো গ্রাম প্রদক্ষিণ করে খেলার মাঠের সামনে তিন রাস্তার মোড়ে এসে সমাপ্ত হয়।

— বিজ্ঞাপন —

এই প্রতিবাদ কর্মসূচিতে ধর্মপ্রাণ মুসলিম, ছাত্র, শিক্ষক, যুবক, বৃদ্ধ সহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। মিছিলে নেতৃত্ব দেন মাসুম হাসান চৌধুরী, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্বাধীন ভূইয়া ও শেখ মনির হোসেন।

উল্লেখযোগ্য উপস্থিতদের মধ্যে ছিলেন–
ডা. আতিকুর রহমান নজরুল, ইমাম ও খতীব মুফতি মাওলানা আবুল কাশেম, ইমাম মিজানুর রহমান, সাদী চৌধুরী, আমির হোসেন, সুমন চৌঃ, জুসেব ভূইয়া, আজমান মিয়া, জীবন, সানিকসহ শত শত প্রতিবাদী জনতা।

ডা. নজরুলের অগ্নিঝরা বক্তব্য ও ইমাম মিজানুর রহমান সাহেবের হৃদয়গ্রাহী দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সমাবেশে সিদ্ধান্ত নেওয়া হয় যে, ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সকল ইসরায়েলি পণ্য বয়কট করা হবে এবং সকলের মাঝে প্রবল ঘৃণা ও ক্ষোভের বার্তা ছড়িয়ে দেওয়া হবে।

এই কর্মসূচিকে সফল করতে অনলাইন, অফলাইন ও সরাসরি মিডিয়ার মাধ্যমে যিনি অকল্পনীয় ভূমিকা পালন করেছেন, তিনি হলেন সময়ের সাহসী সন্তান, প্রজন্মের আলোকবর্তিকা– নাঈম হাসান চৌধুরী।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗