গাজীপুরে পেট্রোল বোমাসহ ২ যুবক আটক

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে পেট্রোল ও পেট্রোল বোমা ব্যবহার করে টঙ্গী এলাকায় যানবাহনে আগুন দেওয়ার পরিকল্পনা করছিল দুই যুবক।

শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন মুন্নু গেইটস্থ এম.টি. মটরস অ্যান্ড টায়ার গ্যালারির সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘোরাফেরার সময় তাদের আটক করে পুলিশ।

তল্লাশিতে একজনের কাছ থেকে একটি পেট্রোল বোমা এবং অপরজনের কাছ থেকে একটি ৩৩০ মিলিলিটারের বোতলভর্তি পেট্রোল উদ্ধার করা হয়।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ফোকাল পয়েন্ট) এস. এম. শফিকুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন—
তুরাগ থানার হরিরামপুর এলাকার সুমন মিয়ার ছেলে মো. মবিন (২৫) এবং ফেনী জেলার সোনাগাজী থানার দুলাল মিয়ার ছেলে আব্দুর রহিম ওরফে শরীফ (৩২)।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে অজ্ঞাতনামা আরও কয়েকজন দুষ্কৃতিকারীর সঙ্গে মিলে টঙ্গী এলাকায় যানবাহনে আগুন দেওয়ার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করার পরিকল্পনা করে তারা।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজনসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে এবং দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ