গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবার এবং সি ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের অনুদানের চেক প্রদান

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

সুরুজ্জামান রাসেল:  ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গাজীপুর জেলায় শহীদ পরিবার এবং সি ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক নাফিসা আরেফীন শহীদ পরিবারের সদস্য এবং সি ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের হাতে আর্থিক সহযোগিতার চেক তুলে দেন।

এসময় গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, গাজীপুরের সিভিল সার্জন ডা. মোঃ মামুনুর রহমান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোতাছেম বিল্যাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের মুখপাত্র, জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যরা এবং সি ক্যাটাগরির জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

 

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ