গাজীপুরে রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকে বোমা নিক্ষেপ

গাজীপুরে রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকে বোমা নিক্ষেপ
গাজীপুরে রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকে বোমা নিক্ষেপ
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

স্টাফ রিপোর্টার : গাজীপুর শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোবা বাজারে গ্রামীন ব্যাংকের মাওনা শাখায় পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় ব্যক্তিরা জানান ১৫ নভেম্বর শনিবার রাত আড়াইটার দিকে অজ্ঞাতনামা ৭-৮ জন যুবক তিন টি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত স্থান ত্যাগ করে, হঠাৎ রাতে বিস্ফোরণের শব্দ শুনে তারা আতঙ্কিত হয়ে পড়েন ।

পরে ঘটনাস্থলে গিয়ে দেখেন গ্রামীণ ব্যাংকের ভিতরে বাহিরে আগুনের চিহ্ন ও কাঁচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এই বিষয়ে জানতে চাইলে গ্রামীণ ব্যাংকের বারতোবা বাজারের মাওনা শাখার ম্যানেজার রেহেনা পারভিন বলেন , অজ্ঞাতনামা ব্যক্তিরা তিনটি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায় একটি বাউন্ডারির ভিতরে আর দুইটি বাউন্ডারির বাহিরে বিস্ফোরিত হয়।

এই ঘটনার পর থেকে আমরা কর্মকর্তা কর্মচারীরা আতঙ্কের মধ্যে রয়েছি। এই বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুল বারিক বলেন এই ধরনের ঘটনার কোন খবর এখনো পাইনি, খোঁজ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের শনাক্ত করে এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ