
অভিযানকালে পুলিশ দুইজন মাদক কারবারিকে আটক করে এবং তাদের হেফাজত থেকে ৭৯০ পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইন অনুযায়ী জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে ২ নম্বর আসামি মোঃ জুনাইদ এর বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত হলো ১) মোঃ রবিউল আলম সিদ্দিকী (২৬) পিতা: মোহাম্মদ সিদ্দিক মাতা: মৃত আম্বিয়া খাতুন সাং: পশ্চিম সাত ঘরিয়া পাড়া থানা: টেকনাফ জেলা: কক্সবাজার ২) মোঃ জুনাইদ (২৫) পিতা: শাহ আলম মাতা: মনোয়ারা বেগম সাং: পূর্বপানখালী হোয়াকিয়া পাড়া থানা: টেকনাফ জেলা: কক্সবাজার
ঘটনা বিষয়ে বাঞ্ছারামপুর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।
