গৃহস্থালির ৫ কাজ করলে শরীরের জন্য উপকারি

গৃহস্থালির ৫ কাজ করলে শরীরের জন্য উপকারি
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

সকালেই বেরিয়ে যেতে হয় অফিসে, তাই সময় মেলে না শরীরচর্চার। কিংবা ঘরের কাজ করতে করতে কখন বেলা বয়ে যায় টেরই পান না। আর এই সব কিছুর ফাঁকে দিবাস্বপ্ন হয়ে থেকে যায় শরীরচর্চা!

রোজের ব্যস্ততা সামলে আলাদা করে ব্যায়ামের জন্য সময় বার করা অনেকের কাছেই মুশকিল। তবে একটু বুদ্ধি করে চললে কাজের ফাঁকে ফাঁকেই সেরে নিতে পারেন এমন কিছু কাজ, যা কোনও অংশেই ব্যায়ামের চেয়ে কম নয়।

 

১। বাগান করা: বাগান করলে মানসিক স্বাস্থ্য ভাল থাকে। ‘জার্নাল অফ হেল্থ সাইকলজি’-তে প্রকাশিত একটি বিজ্ঞানপত্রে বলা হয়েছে সে কথাই। পাশাপাশি, গাছপালার পরিচর্যা করার সময় অনেক বার ওঠা-বসা করতে হয়। তাতে পায়ের পেশি ভাল থাকে।

২। রান্নার কাজ: যদি শিলনোড়া ব্যবহারের অভ্যাস থাকে, তবে তাতে হাতের ভাল ব্যায়াম হয়। তা ছাড়া, নিয়মিত ময়দা মাখলেও কাঁধ ও হাতের ভাল ব্যায়াম হয়। ভাল থাকে হাতের বাইসেপ পেশি।

৩। পরিষ্কার পরিছন্ন কাজ : এখন অনেকের ওয়াশিং মেশিনে কাপড় ধুয়ে ও শুকিয়ে নেওয়ার ব্যবস্থা আছে। চাইলে ড্রাই করার ব্যবস্থা ব্যবহার না করে হাতে নিঙড়ে নিতে পারেন। কাপড় নিঙড়ানোর ফলে হাতের পেশিতে যে চাপ পড়ে, তা থেকেও হাতের ভাল ব্যায়াম হতে পারে। ফুলঝাড়ু নিয়ে ঘর সাফাই করার সময়ে কাঁধের পেশির ব্যায়াম হয়।

৪। ঘর মোছা: ঘর মোছা সবচেয়ে ভাল ব্যায়ামগুলির মধ্যে অন্যতম। মাটিতে বসে হাত দিয়ে ঘর মুছলে সবচেয়ে বেশি পরিশ্রম হয়। এতে হাত, পা ও পেটের পেশিতে চাপ পড়ে। এতে অসুবিধে হলে মপ ব্যবহার করুন, সে ক্ষেত্রে হাতের ভাল ব্যায়াম হবে।

৫। গাড়ি পরিষ্কার: যাঁদের গাড়ি রয়েছে তারা যদি নিয়ম করে গাড়ি পরিষ্কার করেন তবে এক ঘণ্টায় গড়ে ২৩৪ ক্যালোরি ঝরতে পারে। গোটা শরীরেরই পরিশ্রম হয় এতে।

 

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ