গোপালগঞ্জে অটোরিক্সা চালক সড়ক অবরোধ ও বিক্ষোভ

গোপালগঞ্জে অটোরিক্সা চালক সড়ক অবরোধ ও বিক্ষোভ
গোপালগঞ্জে অটোরিক্সা চালক সড়ক অবরোধ ও বিক্ষোভ
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

গোপালগঞ্জ প্রতিনিধি:  গোপালগঞ্জে চাঁদা তোলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটো রিকশা চালকেরা। আজ বৃহস্পতিবার,১৭ এপ্রিল, দুপুরে গোপালগঞ্জ পৌরসভার সামনে বঙ্গবন্ধু সড়কে এ কর্মসূচি পালন করেন তারা।

প্রায় আধা ঘন্টাব্যাপি চলা এই অবরোধের কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও পৌরসভার আশ্বাসে অবরোধ তুলে নেন চালকরা।

গোপালগঞ্জে অটোরিক্সা চালক সড়ক অবরোধ ও বিক্ষোভ

বিক্ষোভকারীরা জানান, গোপালগঞ্জ শহরে প্রায় ৫ হাজার অটোরিকশা চলাচল করে। পৌরসভার নাম ভাঙ্গিয়ে কিছু লোক শহরের ৫ টি স্থানে প্রতি অটোরিকশা থেকে ১০ টাকা করে চাঁদা আদায় করছে। চাঁদা দিতে হলে যাত্রীদের কাছ থেকে বেশী ভাড়া নিতে হয়। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। এ ঘটনার বিচার চেয়ে শতাধিক চালক একত্রিত হয়ে সড়ক অবরোধসহ বিক্ষোভ মিছিল করে চাঁদা বন্ধের দাবি জানান।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ