— বিজ্ঞাপন —

গোপালগঞ্জে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

গোপালগঞ্জে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত
গোপালগঞ্জে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

লুৎফর সিকদার গোপালগঞ্জ: ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানীতে দুটি ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত হয়েছে। সআজ শনিবার (৩১ অক্টোবর) কাশিয়ানী উপজেলার চর-পিংগুলিয়া এলাকায় পোনা ও এনার্জি পাম্পের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা থেকে খুলনাগামী ঝিনাইদহ- ট-১১-১৯৪৩ একটি ট্রাক একই দিকে চলাচলকারী কুষ্টিয়া-ট-১১-২৮৪০ ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক দুটি রাস্তার খাদে পড়ে যায়।

এ দুর্ঘটনায় পেছনে থাকা ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান। নিহত চালক জিয়াউর রহমান(২২), চুয়াডাঙ্গা সদর থানার যদুপুর গ্রামের আমির হোসেনের ছেলে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম নিয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗