গোপালগঞ্জে নদীপথে নৌবাহিনী-কোস্ট গার্ডের টহল জোরদার

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে জেলার নদীপথে বিশেষ টহল জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী।

শুক্রবার (১৮ জুলাই) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, সম্প্রতি গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের ওপর সংঘটিত হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে দুষ্কৃতিকারীরা যাতে নদীপথ ব্যবহার করে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে কঠোর নজরদারি শুরু হয়েছে।

তিনি বলেন, নদীপথে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ টহল চলমান রয়েছে। দিনরাত একটানা টহল ও নজরদারি চালানো হচ্ছে। সন্দেহভাজন নৌযানগুলোতে তল্লাশি, যাত্রীদের পরিচয় যাচাই এবং সন্দেহজনক গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি আরও জানান, বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী যে কোনো ধরনের নাশকতা, অরাজকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ