গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

গোপালগঞ্জ প্রতিনিধি:  গোপালগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৪ জন যাত্রী। গতকাল বৃহস্পতিবার (১৫ মে ) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকচালক ও মাদারীপুর জেলার কালকিনি উপজেলার উত্তর মোল্লাবাড়ী এলাকার জাহিদুল মোল্লার ছেলে শামীম মোল্লা (২৫), বাসযাত্রী ও খুলনার দাকোপ উপজেলার বানিয়াশান্তা এলাকার নিরাপদ সরকারের ছেলে মানস সরকার (৪০) এবং বাসচালকের সহযোগী খুলনার ডুমুরিয়া ইউনিয়নের শরিফুল মোল্লার ছেলে রাব্বি মোল্লা (১৮)।

গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ও কাশিয়ানী হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলেই ট্রাকচালক ও বাসের যাত্রী নিহত হন। রাত ২টার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাসচালকের সহযোগীর মৃত্যু হয়। রাস্তার ওপর পড়ে থাকা দুমড়ে-মুচড়ে যাওয়া বাস ও ট্রাক অপসারণ করলে রাত ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাকচালক এবং বাসের চালকের সহযোগীর লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসযাত্রীর স্বজনেরা না আসায় মরদেহের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ