গোপালগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

গোপালগঞ্জ প্রতিনিধি, গোপালগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ স্বচ্ছতায় আজ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।

সর্বকালেই পরিমাপ সকলের জন্য – এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: গোলাম কবিরের সভাপতিত্বে বিশেষ বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, অতিরিক্ত পুলিশ সুপার( অর্থ ও প্রশাসন) মুহাম্মদ সরোয়ার হোসেন, বিএসটিআই গোপালগঞ্জের সহকারী পরিচালক (সিএম) ও অফিস প্রধান গোবিন্দ কুমার ঘোষ, সহকারী পরিচালক (মেট্রোলজি) বিল্লাল হোসেন,দৈনিক জবাবদিহির গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ মাহমুদ কবির আলী, লুৎফর সিকদার গোপালগঞ্জ ক্রাইম রিপোর্টার, বৈশাখী টিভির গোপালগঞ্জ প্রতিনিধি শেখ মোস্তফা জামান, সাংবাদিক শহিদ চৌধুরী, বাজুস গোপালগঞ্জ শাখার আহ্বায়ক কালাম চৌধুরী প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন বিএসটিআই গোপালগঞ্জের পরিদর্শক তাসনিম দোহা।
সভায় গোপালগঞ্জ, মাদারীপুর ও শরিয়তপুর জেলার বিভিন্ন উপজেলার ব্যবসায়ী,ফ্যাক্টরী মালিক ও দোকান মালিকরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ