গোপালগ‌ঞ্জে মাহেন্দ্র উল্টে নিহত ১,আহত ৫

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

গোপালগঞ্জ প্রতিনিধি,গোপালগঞ্জে যাত্রীবাহী মাহেন্দ্র নিয়ন্ত্রন হা‌রি‌য়ে রাস্তার উপর উ‌ল্টে প‌ড়ে ১ জন নিহত ও অপর ৫ জন আহত হ‌য়ে‌ছে। বুধবার (২৫ জুন) রাত ৯ টার দি‌কে গোপালগঞ্জ টেকেরহাট সড়কের সদর উপজেলার ভেড়ারহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা‌ ঘ‌টে। ‌নিহ‌তের নাম হা‌ফিজুর মোল্লা (৫০)। সে গোপালগঞ্জ সদর উপ‌জেলার নিজড়া গ্রা‌মের মৃত ইউসুফ মোল্লার ছেলে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোঃ সাজেদুর রহমান জানান, রাতে গোপালগঞ্জ শহর থেকে ৫জন যাত্রী নিয়ে একটি মহেন্দ্র সদর উপজেলার উলপুর যাচ্ছিল। এসময় মাহেন্দ্রটি ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। এতে মাহেন্দ্র থেকে সড়কের উপর ছিটকে পড়ে হাফিজুর মোল্লা ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা আহত ৫জনকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ