গোপালগঞ্জ ডিবি অভিযানে ৬৫০ পিস ইয়াবা এবং ৬ বোতল ভারতীয় মদ জব্দ- গ্রেফতার ২ জন

গোপালগঞ্জ ডিবি অভিযানে ৬৫০ পিস ইয়াবা এবং ৬ বোতল ভারতীয় মদ জব্দ- গ্রেফতার ২ জন
গোপালগঞ্জ ডিবি অভিযানে ৬৫০ পিস ইয়াবা এবং ৬ বোতল ভারতীয় মদ জব্দ- গ্রেফতার ২ জন
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা ইসলামাবাদ গ্রামে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৬৫০ পিস ইয়াবা ও ৬ বোতল ভারতীয় মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার {৮ জুন} সন্ধ্যায় ঐ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তার ২ জন হলেন মোল্লারহাট এলাকার সের আলী মোল্লার ছেলে মো. মানিক মিয়া এবং মান্দারতলা গ্রামের গোলাম মোস্তফা খানের ছেলে মো. সজিব খান। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মান্দারতলা ইসলামাবাদ গ্রামের একটি কক্ষে অভিযান চালানো হয়। এ সময় ৬৫০ পিস ইয়াবা ও ৬ বোতল ভারতীয় মদসহ মানিক ও সজিবকে হাতেনাতে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার দুজন স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁরা দীর্ঘদিন ধরে একটি চক্রের হয়ে মাদক সংগ্রহ ও বিক্রির কাজ করতেন বলে তথ্য পাওয়া গেছে।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ জানিয়েছে, মাদক কারবারের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ