গোপালগঞ্জ সদর হাসপাতালের প্রিয় মুখ বিকু চলে গেলেন না ফেরার দেশে

লেখক: লুৎফর সিকদার
প্রকাশ: ৫ মাস আগে

গোপালগঞ্জ সদর হাসপাতালে কর্মরত ও হরিদাসপুরের নিবাসী মোহাম্মদ অহিদুজ্জামান (বিকু ভাই) ০৭/১১/২০২৫ তারিখে রাত ১০টা ৩০ মিনিটে ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে চিরবিদায় নিয়েছেন — ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিকু ভাইয়ের চলে যাওয়া শুধু একটি পরিবারের শোক নয়—এ যেন পুরো এলাকার হৃদয়ে গভীর শূন্যতা তৈরি করে গেল।

গোপালগঞ্জ সদর হাসপাতালে চাকরি করার সুবাদে তিনি অসংখ্য মানুষকে সহযোগিতা করেছেন, বিপদের সময় পাশে দাঁড়িয়েছেন। মানুষের জন্য তার এই নিঃস্বার্থ অবদান আজ সবার মনে স্থায়ী ছাপ রেখে গেল।

তার হাসি, বিনয়, মানবিকতা আজ শুধুই স্মৃতিতে রয়ে গেল।

শোকাহত পরিবারের প্রতি রইল গোপালগঞ্জবাসীর আন্তরিক সমবেদনা।