— বিজ্ঞাপন —

ঘোড়াঘাটে গলাকাটা অবস্থায় শ্রমিকের মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

ঘোড়াঘাটে গলাকাটা অবস্থায় শ্রমিকের মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য
ঘোড়াঘাটে গলাকাটা অবস্থায় শ্রমিকের মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার দক্ষিণ নয়াপাড়া এলাকায় আলম মিয়া (৬০) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৭ মে) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত আলম মিয়া ওই এলাকার মৃত মোখছেদ শেখের ছেলে। তিনি স্থানীয় একটি গাছ ফাড়াই মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় স্ত্রী রোজিনাকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন বলে জানিয়েছে স্থানীয়রা।

— বিজ্ঞাপন —

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, আলম মিয়া স্ত্রীকে মারধর করতে গেলে আতঙ্কিত হয়ে রোজিনা বাড়ি থেকে বের হয়ে স্বজনদের ডাকতে যান। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে এসে তিনি উঠানে আলম মিয়াকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল এবং গলা কাটা অবস্থায় তখনও তিনি জীবিত ছিলেন।

পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘোড়াঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে স্থানীয় সাবেক কাউন্সিলর সুবহান মন্ডল জানান, কয়েক দিন ধরেই আলম মিয়া আত্মহত্যার কথা বলছিলেন বলে এলাকায় শোনা যাচ্ছিল। তিনি আরও বলেন, “এই পরিবারের সদস্যদের স্বভাব কিছুটা বদমেজাজি। প্রায় ৩৫-৩৬ বছর আগে আলম মিয়ার বাবা মোখলেছ শেখ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এছাড়া ২২-২৩ বছর আগে তার বোন জেলেখাও বিষপানে আত্মহত্যা করেছিলেন।”

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗