মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ জনস্বার্থবিরোধী হবে: জামায়াত আমির

মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ জনস্বার্থবিরোধী হবে: জামায়াত আমির
মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ জনস্বার্থবিরোধী হবে: জামায়াত আমির
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

মোটরসাইকেলের মালিক ও চালকরা সাধারণত সম্পদশালী মানুষ নন, তাই তাদের ওপর নতুন করে কর আরোপ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১৭ মে) বেলা সোয়া ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপের চিন্তা করছে। তিনি উল্লেখ করেন, মোটরসাইকেল ব্যবহারকারীদের বেশিরভাগই সাধারণ মানুষ, যারা জীবন ও জীবিকার প্রয়োজনে এ বাহন ব্যবহার করেন।

জামায়াত আমির বলেন, “করের আওতা বাড়ানো রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য প্রয়োজন হতে পারে। তবে জীবনযুদ্ধে ক্লান্ত এসব মানুষের ওপর অতিরিক্ত কর আরোপ কোনোভাবেই উচিত নয়।”

তিনি আশা প্রকাশ করে বলেন, সরকার যদি এমন কোনো পরিকল্পনা করে থাকে, তাহলে তা থেকে সরে আসবে। অন্যথায় এটি একটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ