— বিজ্ঞাপন —

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নাশকতাসহ একাধিক মামলার আসামি যুবলীগ কর্মী গ্রেফতার

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থেকে মাদক ও নাশকতাসহ একাধিক মামলার আসামি যুবলীগ কর্মী মহিউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
arrest-mwrm2veg3whic5a-20261122150934
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বাংলাদেশ ডেস্ক: ২২ নভেম্বর ২০২৬, ৩:৫২ অপরাহ্ন

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া এলাকা থেকে মাদক ও নাশকতাসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি মহিউদ্দিনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মহিউদ্দিন যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে এলাকায় একাধিক নাশকতামূলক কর্মকাণ্ড এবং মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: জাগো নিউজ

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗