চট্টগ্রামের ষোলশহরে শপিং কমপ্লেক্সে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রামের ষোলশহরে শপিং কমপ্লেক্সে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
চট্টগ্রামের ষোলশহরে শপিং কমপ্লেক্সে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

চট্টগ্রাম নগরীর ২ নম্বর ষোলশহর এলাকায় অবস্থিত চিটাগাং শপিং কমপ্লেক্স-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার পর আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর দুইটি স্টেশনের মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনের ভেতরে ঘন ধোঁয়া থাকায় এখনও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। ভেতরে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হওয়ার জন্য তল্লাশি কার্যক্রম চলছে।

তিনি আরও জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তদন্তের পর জানা যাবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ