চট্টগ্রাম সমিতি কাতারের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

চট্টগ্রাম সমিতি কাতারের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
চট্টগ্রাম সমিতি কাতারের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

কাতার প্রতিনিধি : চট্টগ্রাম সমিতি কাতারের ১১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার(১৩ নভেম্বর ২০২৫) রাতে কাতারের রাজধানী দোহার পাঁচ তারকা বিশিষ্ট হোটেল ক্রাউন প্লাজার বলরুমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কার্যক্রমের শুভ সূচনা হয়।পরে সংগঠনের সভাপতি ইসমাইল মনচুর নতুন কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

মহিউদ্দিন কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসাইন, উপদেষ্টা আবুল হাসেম, উপদেষ্টা জসিম উদ্দীন ওয়াহিদী, সহ-সভাপতি লায়ন মইন উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল রানা।

নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন লায়ন এম. মইন উদ্দিন, মাওলানা জমির উদ্দিন,মোহাম্মদ রাশেদ,মোহাম্মদ আলী, কাজী ফারুক পেয়ারু, প্রকৌশলী মোঃ মফিজুর রহমান সামি, মানিক চৌধুরী,ফজল কবির,মোহাম্মদ আমির এইচ এম শরিফ, মোহাম্মদ এরশাদুল আলম, মোহাম্মদ মাইনুল করিম, মোহাম্মদ সোহেল সিকদার,নাজিম উদ্দিন ভূঁইয়া,নুরুল মোস্তফা, রিয়াজ রানা, মোহাম্মদ মোরশেদ চৌধুরী, মোহাম্মদ আলমগীর,মো: মঈন উদ্দিন, রুনা আক্তার
ও জিন্নাত আরা বেগম।

যুগ্ম সম্পাদক সম্পাদক হিসেবে রয়েছেন প্রকৌশলী মাহবুবুল আলম, প্রকৌশলী আমানত হোসাইন, মোহাম্মদ ফখরুল ইসলাম,সাহাদাত হোসেন হৃদয়, মোঃ ইকবাল হোসেন খোকন, প্রকৌশলী মোঃ নাসির উদ্দীন,মোঃ দিদারুল আলম,এটিএম আসাদুজ্জামান বাবলু,নাসের সিদ্দিকী, জোহরা নূর রুমা, এ জে এম হোসাইন চৌধুরী, মো: আলাউদ্দিন, ইদ্রিস বিষু,আসাদুজ্জামান রানা,ইরফান সায়েদ, নুসরাত নিসা আরিফা, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ নাজিম উদ্দিন

সহ সাংগঠনিক সম্পাদক জি আর চৌধুরী এনাম, আলহাজ্ব লোকমান হোসেন, কামাল উদ্দীন, মোহাম্মদ শাহেদ আলী, মোহাম্মদ জসিমউদ্দীন, সোহেল মোস্তফা, নাজমুন নাহার, শওকত হোসেন টিপু,অর্থ সম্পাদক মোহাম্মদ ইমরানুল ইসলাম মামুন, সহ অর্থ সম্পাদক মো: আজগর আলী, মোঃ শাইফুদীন শাকিল, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম তুহিন সহ দস্তুর সম্পদ মোহাম্মদ মুজাহার হোসেন, মোহাম্মদ শওকত হোসেন, প্রচার সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, সহ প্রচার সম্পাদক মোঃ মইন উদ্দীন ইমরান, মোহাম্মদ ফয়েজ উল্লাহ, মোহাম্মদ ইমরান খান, জুনায়েদ হোসেন রাকিব, নেজাম উদ্দিন, প্রকাশনা সম্পাদক নাবিল হাসান চৌধুরী,সহ প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সোহেব চৌধুরী মুন্না,ক্রিড়া সম্পাদক মোহাম্মদ তৌহিদুল আলম, সহ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহ,মোহাম্মদ আহসান,আতিকুর রহমান জাহেদ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক উম্মুল খাইর ফাতেমা, সহ মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন আক্তার,জিকরের নাহার চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক জিয়াউর রহমান, সহসাংস্কৃতিক সম্পাদক রিনা আক্তার, মোঃ ইউনুস মিয়া,আপ্যায়ন সম্পাদক মোঃ নাসির উদ্দিন,সহ আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ মন্নান,নুরুল আবিদ,ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ওমর ফারুক,সহ ধর্ম বিষয়ক সম্পাদক জাফর ইসলাম,সদস্য সংগ্রহ সম্পাদক মাহাবুল আলম,প্রকৌশলী সাজ্জাদ হোসেন,সমাজকল্যাণ সম্পাদক শাহাদাৎ হোসেন রিপন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক এমদাদুল মোস্তফা, আইন ও মানব অধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট ইয়াছিন আলী,মোহাম্মদ ইদ্রিস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহমুদুল হাসান, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহেদুর রহমানসহ আরো অনেকে।

এসময় সমিতির পরিচয়পত্র (আইডি কার্ড) এবং ভালোবাসার প্রতীক গোলাপ ফুল দিয়ে সকল সদস্যদের বরণ ও অভিনন্দন জানানো হয়।

বক্তারা তাঁদের বক্তব্যে চট্টগ্রামের গৌরবময় ইতিহাস, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং পাহাড়–সমুদ্রবেষ্টিত অনন্য সৌন্দর্যের কথা তুলে ধরেন। তারা বলেন, বীর চট্টলার ইতিহাস, চাটগাঁইয়া ভাষা, খাদ্যসংস্কৃতি এবং প্রাচীন ঐতিহ্য চট্টগ্রামকে বাংলার এক বিশেষ পরিচয়ে তুলে ধরেছে। প্রবাসের মাটিতেও এই ঐতিহ্য ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর বক্তারা বিশেষ গুরুত্ব আরোপ করেন।

উৎসবমুখর পুরো আয়োজনজুড়ে ছিল প্রবাসী চট্টগ্রামবাসীর প্রাণের মিলনমেলা, সৌহার্দ্য ও ঐতিহ্যের প্রতি গভীর অনুরাগের প্রকাশ। শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানে আগত অতিথিদের আপ্যায়ন করা হয়

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ