চট্টগ্রাম-সিলেট মহাসড়কে ট্রাক উল্টে ২ শতাধিক সিলিন্ডার বিস্ফোরণ

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি, চট্টগ্রাম-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিরাসারে এলপি গ্যাসবাহী ট্রাক উল্টে গিয়ে দুই শতাধিক সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি ট্রাক, প্রাইভেটকার ভস্মিভূত হয়েছে। ফলে ২ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

বুধবার (৪ জুন) ভোর ৪টায় বিরাসার এলাকার বাংলাদেশ গ্যাস ফিল্ডের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মাণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে উৎসুক জনতাকে নিয়ন্ত্রণে রাখা হয়। তাদের নিরাপদ দূরত্বে অবস্থান নিতে বলা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিউটন দাস বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ বিষয়ে তদন্ত চলছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ