চাঁপাইনবাবগঞ্জে বাসে অতিরিক্ত ভাড়া আদায় রোধে বাস কাউন্টারে বিআরটিএ’র অভিযান 

চাঁপাইনবাবগঞ্জে বাসে অতিরিক্ত ভাড়া আদায় রোধে বাস কাউন্টারে বিআরটিএ'র অভিযান 
চাঁপাইনবাবগঞ্জে বাসে অতিরিক্ত ভাড়া আদায় রোধে বাস কাউন্টারে বিআরটিএ'র অভিযান 
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

আজ ৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় পবিত্র ঈদ-উল ফিতর-২০২৫ উপলক্ষ্যে, যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্নে করা এবং বাসে অতিরিক্ত ভাড়া আদায় রোধ করার লক্ষ্যে বাস কাউন্টারে বিআরটিএ, চাপাইনবাবগঞ্জ সার্কেল কর্তৃক ভিজিলেন্স টিম এর মনিটরিং কার্যক্রম গ্রহণ করা হয়।

উক্ত কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অনুজ চন্দ মহোদয়। পুলিশ বিভাগ, সড়ক পরিবহন মালিক গ্রুপ প্রতিনিধি, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো: শাহজামাল হক ও কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন।

বাস কাউন্টারে অভিযান পরিচালনা শেষে শহরের অক্ট্রয় মোড় এবং বিশ্বরোড মোড়ে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অনুজ চন্দ মহোদয় মোবাইল কোর্ট পরিচালনা করেন। বিআরটিএ এবং পুলিশ বিভাগ সার্বিক সহযোগিতা করেন ।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗