চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, জিরো লাইনে উত্তেজনা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, জিরো লাইনে উত্তেজনা
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, জিরো লাইনে উত্তেজনা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৪ জুন) ভোরে সীমান্তের শূন্যরেখায় (জিরো লাইন) তাদের রেখে চলে যায় বিএসএফ সদস্যরা।

স্থানীয় সূত্র ও বিজিবি জানিয়েছে, ভোর সাড়ে ৩টার দিকে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ২০৩/৬-আর এলাকা দিয়ে ২৮ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। পরে ভোর ৪টার দিকে তাদের জিরো লাইনে রেখে বিএসএফ সদস্যরা ফিরে যায়।

আটকে পড়া ব্যক্তিদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। খবর পেয়ে নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের বাঙ্গাবাড়ী বিওপির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করে।

বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদ্দাম হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি জিরো লাইনে অসহায় অবস্থায় নারী-পুরুষ ও শিশুদের দেখতে পান। তবে তাদের আশপাশে কোনো বিএসএফ সদস্যকে দেখা যায়নি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ওই ২৮ জন এখনও জিরো লাইনে অবস্থান করছেন। তাদের পরিচয় শনাক্তকরণ এবং বিষয়টির সমাধানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগের চেষ্টা চলছে। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শেয়ার করুন: ফেসবুক হোয়াটসঅ্যাপ এক্স মেসেঞ্জার
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PathikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PathikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ Pathik Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PathikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ
পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।