চাইনিজ কুড়াল ও ইয়াবাসহ শ্রীনগরে তিন যুবক গ্রেফতার

চাইনিজ কুড়াল ও ইয়াবাসহ শ্রীনগরে তিন যুবক গ্রেফতার
চাইনিজ কুড়াল ও ইয়াবাসহ শ্রীনগরে তিন যুবক গ্রেফতার
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানায় মাদক ও অস্ত্রবিরোধী অভিযানে চাইনিজ কুড়াল ও ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

শ্রীনগর থানার এসআই (নিঃ) কামরুজ্জামান শিকদারের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানটি পরিচালনা করে। এসময় তাঁর সঙ্গে ছিলেন এএসআই শাহিনুর আলম, এএসআই তারিকুল ও সঙ্গীয় ফোর্স।অভিযানটি পরিচালিত হয় শ্রীনগর থানাধীন উত্তর কামারগাঁও এলাকার অরুণ কাজীর বালুর মাঠ সংলগ্ন স্থানে। ওয়াল করা টিনের ঘরের সামনে ফাঁকা জায়গা থেকে তিনজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— সাগর মোল্লা (২২), মো. সানজিদ হোসেন (২৩) ও মো. রতন হোসেন (২২)। তারা সবাই মধ্য কামারগাঁও এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও উদ্ধার করা হয় একটি দেশীয় অস্ত্র চাইনিজ কুড়াল ও দুটি কেচি। পুলিশের ধারণা, তারা মাদক কারবারের পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত আলামত জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

স্থানীয় এলাকাবাসী পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। মুন্সীগঞ্জ জেলা পুলিশ অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে। অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা যাবে মুন্সীগঞ্জ জেলা পুলিশের কন্ট্রোল রুমে।পুলিশ কন্ট্রোল রুম নম্বর: ০১৩২০০৯৪২৯৮।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ